আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-২৫ ১১:৫২:১৮


রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে এ আন্দোলন চলছে তাদের।

ফলে আপাতত আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া গণমাধ্যমকে বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি।

এম জি