জাহাজ কিনবে এমজেএল বাংলাদেশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৫ ১২:১০:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি আফরাম্যাক্স অয়েল ট্যাংকার নামে একটি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ পুরানো জাহাজ ভেসেল এমটি ওমেরা লিগ্যাসি প্রতিস্থাপন করার অনুমোদন দিয়েছে।
কোম্পানিটি ১১৫০০০ ডিডব্লিউটি ধারণক্ষমতা সম্পন্ন আফ্রাম্যাক্স অয়েল জাহাজ প্রতিস্থাপন করবে। যা ১২ থেকে ১৩ বছর স্থায়ী হবে।
এই অয়েল জাহাজ প্রতিস্থাপনে কোম্পানির ৪৫ মিলিয়ন থেকে ৪৭ মিলিয়ন মার্কিট ডলার ব্যয় হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














