হেলমেট উৎপাদনে এটলাস বিডি ও রানার ট্রেডের সমঝোতা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৫ ১২:২০:৪৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেডের সাথে হেলমেট উৎপাদনে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে  রানার ট্রেড পার্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এটলাস বাংলাদেশ এবং রানার ট্রেড পার্ক “এটলাস-রানার হেলমেট প্ল্যান্ট” নামে হেলমেট উৎপাদন কারখানা স্থাপন করবে। তবে কী পরিমাণ উৎপাদন হবে এবং বার্ষিক কত টাকা মুনাফা হতে পারে তা জানানো হয়নি।

 

এসকেএস