লভ্যাংশ দেবে না ন্যাশনাল ফিড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৬ ১০:৩৯:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ০৭পয়সায়।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ও এ সংক্রান্ত রেকর্ড ডেট পরে জানাবে কোম্পানিটি

 

এসকেএস