ইসলামিক ফাইন্যান্সের নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৭ ১৩:১০:৩৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’-এর পরিবর্তে ‘ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি’ হবে। ২৮ নভেম্বর থেকে কোম্পানিটি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














