বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি পায়নি জেমিনি সি ফুড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-০৫ ১১:১৯:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুড পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আজ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিলো।
কিন্তু লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি না পাওয়ায় রেকর্ড ডেট কার্যকর হবে না। সম্মতি পেলে নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।
আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














