ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন ডিএমপির সাবেক কমিশনার মাইনুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-০৬ ০৯:৪৩:২৭
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান (চলতি দায়িত্ব) করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে পুলিশ সদরদফতরে রিপোর্টকৃত ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পদায়ন করা হলো।
গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়। ৬ আগস্ট ডিএমপির কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান মাইনুল হাসান। এর সাড়ে তিন মাসের মাথায় তাকে পুলিশ সদরদফতরে বদলি করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














