কুমিল্লা সমিতি ঢাকা’র সভাপতি মাহবুব-সম্পাদক এমরানুল
আপডেট: ২০২৪-১২-২১ ২০:০১:১৬
‘বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা’র কার্যকরী পরিষদ ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাহবুবুর রহমানকে সভাপতি ও এমরানুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সোস্যাল গার্ডেন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের মাননীয় সচিব এবং বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোশিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান খোকনকে সভাপতি ও লায়ন মোঃ এমরানুল হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় সমিতির সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














