অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আবদুল্লাহ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-২৬ ১২:১৭:৩০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে উদারতা দেখাচ্ছে, তার পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।
সবশেষে তিনি লিখেছেন, আজকে আমলা আগামীকাল অন্য কেউ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














