সামিট পাওয়ারের আর্থিক প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-২৯ ১২:০৩:২৫
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আর্থিক প্রতিবদেন দাখিল করার সময় বৃদ্ধিতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিক ও ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশে সময় বৃদ্ধি করা হয়েছে।
আগামী ৩১ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে কোম্পানিটি আলোচ্য আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














