পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগ
প্রকাশ: ২০১৬-১২-০১ ১০:২১:১০
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর মো. আবদুল হামিদ এ উদ্যোগ নিয়েছেন। এতে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলমান ভর্তি প্রক্রিয়ায় প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ছুটে বেড়াতে হয় দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগের শেষ থাকে না। ফলে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একই ক্যাটাগরির সব বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল কলেজের মতো সমন্বি^ত ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান করে আসছিল।
তবে অভিযোগ রয়েছে, বড় বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে অনীহা দেখিয়ে আসছে। এ অনীহার নেপথ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ‘ভর্তি ফরম বাণিজ্য’ ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে।
ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, রাষ্ট্রপতির নির্দেশে বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বি^ত ভর্তি পরীক্ষার বিষয়ে ব্যবস্থা গ্রহণে যথাযথ উদ্যোগ নিতে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে ইউজিসির বার্ষিক প্রতিবেদন-২০১৫ পেশ করেন। প্রতিনিধিদলের সঙ্গে আলাপচারিতায় উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে এ অভিপ্রায় ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
এ বিষয়ে আব্দুল মান্নান শেয়ার বিজ্কে বলেন, বিশ্ববিদ্যালয়ে সমন্বি^তভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য রাষ্ট্রপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন। তার অভিপ্রায় মানেই নির্দেশ। তিনি খুব তাড়াতাড়ি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সঙ্গে পৃথক দিনে এ বিষয় নিয়ে আলোচনায় বসবেন।
তিনি জানান, ‘ইতোমধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিরা এ পদ্ধতিতে পরীক্ষা নিতে একমত হয়েছেন। এরই ধারাবাহিকতায় ইউজিসি গত মঙ্গলবার এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













