২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-২৯ ১৫:৫৪:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু ক্রাফট ও ইফাদ অটোসের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মুন্নু ক্রাফটের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৪) জন্য সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ায় এ থেকে বি ক্যাটাগরিতে এবং ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৪) জন্য সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ করে নগদ ও ১ শতাংশ করে বোনাস লভ্যাংশ দেওয়ায় এ থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।
৩০ ডিসেম্বর থেকে কোম্পানিগুলো পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














