পিএসসিতে আরও ৬ সদস্য নিয়োগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-০২ ১৭:১৬:১৬
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও ছয়জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














