সাবেক প্রধান বিচারপতি সিনহাকে দেশে ফেরানোর দাবি ব্যারিস্টার খোকনের
আপডেট: ২০২৫-০১-০২ ১৯:২৪:৩২
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে তিনি এই দাবি জানান।
ব্যারিস্টার খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এমনকি মিথ্যা মামলায় তাকে সাজাও দেওয়া হয়েছে। এসবের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত। সেইসঙ্গে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
অন্যদিকে, মানি লন্ডারিংয়ের অভিযোগের এক মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া (জেলা জজ) বিচারক মোতাহার হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














