কুবিতে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে হোটেলগুলতে অস্বাস্থ্যকর খাবার

প্রকাশ: ২০১৬-১২-০৩ ১৩:৩৫:৩৩


comilla-uকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রমরমা ব্যাবসা করছে হোটেল-রেস্টুরেন্টসহ ক্যাম্পাস পার্শবর্তী দোকানগুলো। শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় সবকটি খাবারের দোকানগুলো ঘুরে এর সত্যতা খুজে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আল-মদিনা, বিএফজি, মামার হোটেলসহ সব খাবারের দোকানগুলোতে ক্রেতাদের কাছ থেকে নিম্নমানের খাবারে নেয়া হচ্ছে চড়ামূল্য।

অন্যান্য সময় রান্না ডিম ২০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি করা হচ্ছে ৪০ টাকায়। ১০ টাকার সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ৬০-৭০ টাকার গরুর মাংস ১১০-১২০ টাকা, ৩০-৪০ টাকার মাছ ৮০-৯০ টাকা, ৩০-৩৫ টাকার মুরগী ৮০-১০০ টাকা, ৫ টাকার পরোটা ১০ টাকা, ২৫ টাকার তেহেরী ৫০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। যে খাবারগুলো চরমভাবে অস্বাস্থ্যকর ও চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

এ ছাড়া খাবারের দোকানগুলোর খাবার প্রস্তুত করার স্থানসমূহ সরজমীনে পরিদর্শন করে দেখা যায়, খাবার প্রস্তুত করা হচ্ছে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে। পরিবেশনেও নেই স্বাস্থ্য সচেতনতা। হলগুলোর সামনের হোটেলগুলোও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। তাছাড়া অন্যান্ন ফাস্ট ফুডের দোকানগুলোসহ চায়ের দোকানগুলোতেও নেওয়া হচ্ছে উচ্চ মূল্যমান।

বিশ্বিবিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা খাবারের চড়া দামের বিড়ম্বনার কথা জানান। চড়া দামের থাবা থেকে বাদ যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরাও। ঢাকা থেকে ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানান,“ আমি সকালে ক্যাম্পাস গেটে নাস্তা শেষ করে যখন বিল দিতে যাই তখন দোকানী বলে মামা বিল হয়েছে ১৫০ টাকা যেখানে আমি তেমন কিছুই খাই নাই। আর পরে বেশি রাখার কারন জানতে চাইলে বলে আমরা তো কম ই নিচ্ছি পাশের দোকানে তো আরও বেশি।”

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুপালী মন্ডল বলেন, ‘আমি বিষয়টি আগে জানতাম না। এখন জানলাম। এর সত্যতা পাওয়া গেলে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবে।’

সানবিডি/কুবি/বিপ্লব/এসএস