কাল থেকে শুরু হচ্ছে ইবি’র ভর্তি যুদ্ধ
প্রকাশ: ২০১৬-১২-০৩ ১৮:১২:৪৪
আগমীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ইসলামী বিশ্বদ্যিালয়ের ২০১৬-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটায় প্রথম শিফট, সাড়ে এগাড়টা থেকে সাড়ে বারোটায় দ্বিতীয় শিফট, দুপুর দইটা থেকে তিনটায় তৃতীয় শিফট এবং চারটা থেকে পাঁচটায় চত’র্থ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ৬ হাজার দুইশত জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবে। ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটারসহ বিভিন্ন প্রকার ইলেকট্রিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে।
এবছর বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ছয়শত ৯৫ টি আসনের জন্য ৭২ হাজার নয়শত ১০ জন শিক্ষার্থী আবেদন করেছ। সে হিসেবে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। ভর্তি পরীক্ষায় প্রথমদিনের প্রথম শিফটে ধর্মতত্ত্ব অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা এবং দ্বিতীয়, তৃতীয়, চত’থৃ শিফটে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার এগাড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আহ্বানে বিশ্ববিদ্যলয়ের প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা নিশ্ছিদ্র নিরাপত্তায় ভর্তি পরীক্ষা নেব। ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে যা করা দরকার আমরা তাই করবো। ইতিমধ্যে এ উপলক্ষে পুরো বিশ্বদ্যিালয়কে সিসি ক্যামেরার আওতাধীন সহ ভর্তি পরীক্ষায় প্রক্সি ঠেকাতে আইটি এক্সপার্ট রাখা হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা উপলক্ষে বহিরাগতদের প্রবেশ, মোটরসাইকেল শোডাউন, বিভিন্ন রাজনৈতিক দলের শোডাউন নিষিদ্ধ করা হয়েছে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













