চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২০১৬-১২-০৩ ১৮:১৯:৫০
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ রাজশাহী বিভাগীয় শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, যখন আমাদের গড় আয়ু ৫০ ছিল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছিল, বর্তমানে গড় আয়ু ৭১-এ দাঁড়িয়েছে। কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। এছাড়া সেশনজটের কারণে পড়ালেখা শেষ করতেই শিক্ষার্থীদের ২৬-২৭ বছর লেগে যায়। তাই সার্বিক বিষয় বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত। বক্তারা যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, কাতারসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে ৩৫ বছরকে সময়ের যৌক্তিক দাবি উল্লেখ করে সরকারের সদয় হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, সাধারণ ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি এলিন সাইদ উর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, মুনিরা আক্তার ঊষা, মাহবুব আলম, অসিত কুমার চন্দ্র, মোশররফ হোসেন, লাকি প্রমুখ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













