প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-০৭ ২১:০৫:৫০
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান জামায়াত আমির। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দু’জনের মধ্যে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে নির্বাচন, দুর্নীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














