কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ: ২০১৬-১২-০৬ ১১:৪৮:১৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের সম্মান (স্নাতক) শ্রেণীর প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।সোমবার(০৫ ডিসেম্বর) বিকালে ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন ।
‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম ১ থেকে ২০০০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মানবিক শাখায় মেধাক্রম ১ থেকে ১০০০ জন, বিজ্ঞান শাখায় ১ থেকে ৬০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১ থেকে ২৫০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বানিজ্য শাখায় মেধাক্রম ১ থেকে ৩০০, বিজ্ঞান শাখায় ১ থেকে ৫০ এবং মানবিক শাখায় ১ থেকে ৪০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া সবকটি ইউনিটের সাক্ষাৎকারের ফলাফল আগামী ২১ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানা যায়। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত। ভর্তি পরীক্ষার ফলাফল, সাক্ষাৎকার ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নিজস্ব ওয়েবসাইটে(www.cou.ac.bd) পাওয়া যাবে।
সানবিডি/কুবি/বিপ্লব/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













