হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-১৭ ১৫:০৯:০১
রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পাঠানো হয়েছে। আরও কয়েকটি ইউনিট পথে আছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














