ইবির ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশ: ২০১৬-১২-০৬ ১৭:৪৯:৩৩


iu.sunbdইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইট’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ‘এইচ’ ইউনিটের সমন্নয়কারী প্রফেসর ড. নূরুন নাহার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে যানা যায়, পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার ১ম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১শত ৪০টি আসনের বিপরীতে আবেদন করে ৫ হাজার ৬ শত ৬১ জন ভর্তিচ্ছু। ‘এইচ’ ইউনিটের ফলাফল সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়েয়ে ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে এ ফলাফল জানা যাবে।