কুবির গনিত বিভগের বিদায় নবীন বরন
আপডেট: ২০১৬-১২-০৮ ১০:৪৮:৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) গনিত বিভাগের তৃতীয় ও চতুর্থ ব্যাচের বিদায় এবং দশম ব্যাচের নবীণ বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নং রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গনিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবদুল হাকিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক ও গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমান মাহবুব, মোঃ মারুফ হাসান, মাহাবুবুর রহমান থান, মোঃ ইনামুল করিম, জিল্লুর রহমান, সুমী আক্তার ও মোহাম্মদ শফি উল্যাহসহ বিভাগের নতুন ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরাসহ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
অলোচনা অনুষ্ঠান শেষে নবীন ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরন এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে এক মনোরোম সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করে গনিত বিভাগের শিক্ষার্থীরা।
এর আগে সকালে বিজ্ঞান অনুষদের ভবনে কেক কেটে নতুন ক্লাসরুম ও অফিস রুমের শুভ উদ্ভোধন করেন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবদুল হাকিমসহ বিভাগের অন্যান্ন শিক্ষকমন্ডলী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













