প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ২৯ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২৩ ১৪:০৭:২২


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস