ফু-ওয়াং ফুডসের বোর্ড সভা ৩০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২৬ ১২:৫২:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস