এসিআইয়ের মনোনীত পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২৬ ১৩:১৮:৪৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের একজন মনোনীত পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , এসিআই লিমিটেডের মনোনীত পরিচালক সুস্মিতা আনিস ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করেছেন এই মনোনীত পরিচালক।
এর আগে ১৫ জানুয়ারি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন তিনি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














