কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাংগার প্রধান আসামি রাফি গ্রেফতার

প্রকাশ: ২০১৬-১২-১২ ১৪:০৪:৩৭


JKKNIU জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশবিদ্যালয়ের (গত ৮ডিসেম্বর) বাস ভাংচুরের ঘটনায়  প্রধান আসামিইশরাক রাফিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ । কোতোয়ালী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান,আজ বিকাল সাড়ে তিনটার দিকে আমরা প্রধান আসামি রাফিকে গ্রেফতার করেছি । উক্ত ঘটনার সাথে যারা জড়িত, তাদেরকেও ধরার চেষ্টা করছি।

  এসম্পর্কে  বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জসিম আহমেদ জানান,পুলিশ   মুল আসামিকে গ্রেফতার না করে নকল দুই আসামি সাজিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগেআজ ১১ডিসেম্বর (রবিবার) আবারো আমরা  তীব্র আন্দোলন শুরু করলে পুলিশ প্রধান আসামি রাফিকে গ্রেফতার করতে বাধ্য হয় |

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ সকাল ১০টা থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে অপরাধিদের শাস্তির দাবিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেয়|আন্দোলনরতশিক্ষার্থীরা প্রথমে ময়মনসিংহ  শহরের নতুন বাজার এলাকায় জড়ো হয়। তারপর সেখান থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।এসময় ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে গাঙ্গিনাপাড় মোড়েমানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেন । তারা রাস্তায় অবস্থান নেয়ায় ময়মনসিংহ  শহর প্রায় অচল হয়ে পড়ে ।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহিদুল কবীর  জানান, পুলিশ প্রশাসন আরও তিন দিনের সময় চেয়েছেন। তিনি আরও বলেন, যেহেতু এটি দ্রুতবিচারআইনের মামলা সেহেতু সময় অতিক্রম হওয়ার কোন সম্ভাবনা নেই।

সাধারণ শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে আন্দোলন স্থগিত করে প্রশাসনকে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় দিয়ে বলেন, ‘উক্ত সময়ের মধ্যে গ্রেফতার না হলে আমরা আরও কঠোরআন্দোলনে যেতে বাধ্য হব ।

উল্লেখ্য যে, গত ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ  শহরে যাওয়ার পথে শহরের বাউন্ডারী রোড এলাকায় রিক্সাকে সাইট না দেওয়াকে কেন্দ্র করে রিক্সায় থাকাদুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের ‘প্রভাতী’ নামক বাসে(আনুমানিক ৩টা ৩০মিনিটে) হামলা চালায় এবং শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালি-গালাজ করেন।হামলায় ৫জন আহত হয়।পরে তারাময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন।