সি পার্ল বিচের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২৯ ১৬:১৫:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














