জেড ক্যাটাগরিতে ৩ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২৯ ১৬:২০:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এসব কোম্পানির মধ্যে কাশেম ইন্ডাস্ট্রিজ ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজকে ‘এন’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।

 

এসকেএস