পেপার প্রসেসিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০১-২৯ ১৯:০৩:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ২৪-ডিসেম্বর, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ২৪-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৫ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২৪-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭৪ টাকা ৩০ পয়সা।

এএ