ইবি’র মেধা তালিকার সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর
প্রকাশ: ২০১৬-১২-১৫ ১৩:৪৭:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকা থেকে সাক্ষাৎকার শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর। মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তির যাবতীয় কার্যক্রম ৯ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় লোকপ্রশাসন বিভাগে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১ম শিফটে মেধা তালিকার ৬২তম থেকে ১২২তম, ২য় শিফটে মেধা তালিকার ৫৯তম থেকে ১১৮তম এবং ৩য় শিফটে মেধা তালিকার ২৩তম থেকে ৪৪তম পর্যন্ত এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর একই সময়ে ১ম শিফটে মেধা তালিকার ১২৩তম থেকে ১৮২ তম, ২য় শিফটে মেধা তালিকার ১১৯তম থেকে ১৭২তম পর্যন্ত এবং ৩য় শিফটে মেধা তালিকার ৪৫তম থেকে ৬৬তম পর্যন্ত এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিটের মধ্যে বিভাগ পরিবর্তনের জন্য ১১ ও ১২ জানুয়ারি ইউনিট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে ১২ জানুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ইউনিট অফিসে জমা দিতে হবে। বিভাগ পরিবর্তনের যাবতীয় কার্যাদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।
ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর ধর্মতত্ত্ব অনুষদের অফিসে সকাল ১০টা হতে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর সকাল ১০টায় অনুষদ ভবনে ১ম শিফটে মেধাক্রম ১ থেকে ৬১তম, ২য় শিফটে মেধাক্রম ১ থেকে ৫৮তম এবং ৩য় শিফটে মেধাক্রম ১ম থেকে ২২তম পর্যন্ত এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর একই সময়ে ১ম শিফটে মেধাক্রম ৬২তম থেকে ১২২তম, ২য় শিফটে মেধাক্রম ৫৯তম থেকে ১১৮তম এবং ৩য় শিফটে মেধাক্রম ২৩তম থেকে ৪৪তম পর্যন্ত এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর ১ম শিফটে মেধাক্রম ১২৩তম থেকে ১৮২ তম, ২য় শিফটে মেধাক্রম ১১৯তম থেকে ১৭২তম পর্যন্ত এবং ৩য় শিফটে মেধাক্রম ৪৫তম থেকে ৬৬তম পর্যন্ত আগামী অনুষ্ঠিত হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিটের মধ্যে বিভাগ পরিবর্তনের জন্য ১১ ও ১২ জানুয়ারি ইউনিট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে ১২ জানুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ইউনিট অফিসে জমা দিতে হবে। বিভাগ পরিবর্তনের যাবতীয় কার্যাদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অফিসে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ব্যবসায় প্রশাসন অনুষদের মধ্যে বিভাগ পরিবর্তনে আগ্রহীদের আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় লিখিত আবেদনসহ ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অফিসে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ১৬ জানুয়ারি সকাল ১০টায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ১২টা পর্যন্ত আইন ও মুসলিম বিধান বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং আল-ফিকহ বিভাগে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আসন শূন্য থাকাসাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ১১ জানুয়ারি সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উক্ত সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস.এস.সি, এইচ.এস.সি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মূল সনদপত্র/প্রশংসাপত্র, মূল নম্বরপত্র এবং ৮(আট) কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













