শীতার্তদের মাঝে বস্ত্রবিতরণ করলো ইবির স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য

প্রকাশ: ২০১৬-১২-২২ ১৭:৫০:১৪


iu-pic-t2কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বিশ্ববদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘আসুন শীতার্তদের পাশে দাড়াই স্লোগানকে সামনে রেখে’ বৃহষ্প্রতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিরি করিডরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারুণ্য। এসময় বিশ্বদ্যিালয়ের আশেপাশের ১০০ গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। তারুণ্যের সহ-সভাপতি শাহীন আফরোজ বিপাশার উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী।

এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যারয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গফুর গাজী, তারুণ্যের সাবেক সাধারণ সম্পাদক শাহিদা আখতার আশা সহ তারুণ্যের সকল সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি তারুণ্যেও সহযাত্রী হতে চাই। শিক্ষা, গবেষনায়, সংস্কৃতি, খেলাধুলা, সমাজসেবাসহ প্রতিটি ক্ষেত্রে আমি তারুণ্যের সাফল্য কামনা করি।’

সানবিডি/ঢাকা/এসএস