কাল থেকে শুরু হচ্ছে ইবি’র শীতকালীন ছুাটি

প্রকাশ: ২০১৬-১২-২৪ ১১:১৩:০২


আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি। আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৫ জানুয়ারী পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা কন্ধ থাকবে।iu.sunbd

এ দিকে শীতকালীন ছুটি উপলক্ষে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্বািবদ্যালয়ের আবাসিক হল গুলো খোলা রাখার স্দ্ধিান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় আবাসিক হল প্রভোস্ট কাউন্সিল। অন্য দিকে ছুটি উপলক্ষে ৫ তারিখ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও ৩ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। গত বুধবার বিশ্ববদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

শীতকালীন ছুটি উপলক্ষে এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা। বরিশাল থেকে আগত ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, ‘ঈদ-উল আযহার ছুটির পরে দীর্ঘ ছুটি না থাকায় বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। তাই র্দীর্ঘদিন পর ১০ দিন ছুটি পেয়ে বাড়িতে আব্বু আম্মুর সাথে ছুটি কাটাবো ভেবে অন্যরকম আনন্দ লাগছে।’