পুঁজিবাজার বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ১১ মে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৭ ১২:২৮:৫৫
পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (১১ মে) দুপুর ১২ টায় উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহন করবেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













