গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৫-২১ ০৯:১০:৩০


গাইবান্ধার সাদুল্লাপুরে সবজি ক্ষেতে কাজ করার সময় রুম্মান মিয়া ওরফে লিমন (২৮) নামে এক যুবক বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুম্মান মিয়া ওরফে লিমন ওই গ্রামের হবিবর রহমান ওরফে হবি মিয়ার ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। মাত্র গত দুই সপ্তাহ আগে লিমন বিয়ে করেছেন।

ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, মঙ্গলবার লিমন তার বাবা-মায়ের সাথে বাড়ির পাশে নিজ সবজির ক্ষেত থেকে বরবটি (শিম) তুলতে যান। হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে তাঁরা পাশে একটি পানি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়।

তিনি আরও জানান, মা ও বাবাকে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে লিমন দরজার পাশে দাঁড়ায়। এ সময় বজ্রপাত হলে লিমন সেখানে মারা যায়। তবে তার বাবা ও মায়ের কোন ক্ষতি হয়নি।

এনজে