সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করল বিএসএফ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৫-২৬ ১০:৫৯:৪৮


সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার গভীর রাত থেকে রবিবার (২৫ মে) ভোরে তাদের পুশইন করা হয়। বিয়ানীবাজারের নয়াগ্রাম, বড়লেখার শাহবাজপুর চা বাগান ও লাতু সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে সিলেটের বিয়ানীবাজারের সীমান্ত দিয়ে ৩২ জনকে এবং মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে বাকি ১২১ জনকে পুশইন করে বিএসএফ।

এনজে