স্পন্সর ও ডিরেক্টরদের শেয়ার ৩০ শতাংশের নিচে থাকলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৭ ২০:৩৬:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে স্পন্সর ও ডিরেক্টরদের যৌথভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার হোল্ডিং থাকলে আইন অনুযায়ী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে বিএসইসি।
মঙ্গলবার (২৭ মে) আগারগাঁওয়ে কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত ৯৫৬ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ‘কর্পোরেট গভার্নেন্স কোড, ২০১৮’ প্রতিপালন করে জেড ক্যাটাগরির কোম্পানিসমূহ এবং যেসকল কোম্পানিতে স্পন্সর ও ডিরেক্টরদের যৌথভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার হোল্ডিং বিদ্যমান সেসকল কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা করবে বিএসইসি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













