লভ্যাংশ বিতরণে ব্যর্থ ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৮ ১৭:০৯:৩৬
ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ পুঁজিবাজারে তালিকাভুক্ত এমন ২২টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৮ মে) কোম্পানিগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বিএসইসির কর্মকর্তা এবং ২২ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থতার বিষয়ে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের জন্য কোম্পানিসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছে বিএসইসি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













