রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, ককটেল বিস্ফোরণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-২৯ ০৮:৪৪:৪৮
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কিছুসংখ্যক লোকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর বাধায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের চান্দারচর এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৪ পিলারে কাছে গেট খুলে ৮ থেকে ১০ জন লোককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় টহলরত বিজিবি সদস্যরা ও এলাকাবাসী বাধা ও চিৎকার করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই লোকজনদের ফিরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায় টহলরত বিজিবি সদস্যরা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













