জাককানইবি’র আলিফ ছাত্রী মেসে চুরি
প্রকাশ: ২০১৭-০২-২৬ ০৯:৪১:৪৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন আলিফ ছাত্রী নিবাসে চুরির ঘটনা ঘটছে। আজ অথবা গতকাল এ চুরির ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। সেই সঙ্গে মেছে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের দায়িত্বে অবহেলার জন্য এ ঘটনা ঘটছে বলেও তারা অভিযোগ করেন।
ভুক্তভোগী এক শিক্ষার্থী অমি রানি বসাক বলেন, আমি এবং আমার রুমমেট গত ২৪তারিখ আলিফ ছাত্রী নিবাসের ৭নং রুম তালাবদ্ধ করিয়া নিজ নিজ গ্রামের বাড়ি চলে যাই।
আজ ২৫তারিখ পুনরায় আনুমানিক ১টার দিকে মেছে ফিরে দেখি আমার রুমের তালা নেই এবং আমি রুমের ভিতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পাই।রুমের ভিতরে আমার এবং রুমমেটের ব্যবহারিত দুইটি ল্যাপটপ দেখতে পাই না।
আরেক শিক্ষার্থী সুমাইয়া বলেন, আমি এবং আমার রুমমেট মাত্র একদিনের জন্য বাড়িতে গিয়েছি আর এর মধ্যেই আমাদের দুইটি ল্যাপটপ চুরি হয়ে গেল বিষয় খুবই সন্দেহের।
তিনি আরও বলেন, নিশ্চিত কেউ আমাদের পূর্বে থেকে টার্গেটে রেখেছিল যে আমরা কবে ল্যাপটপ না নিয়ে বাড়ি যাই এবং সেই সুযোগেই তারা আমাদের ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক(এসআই) কামরুল হাসান বলেন, চুরির বিষয়ে থানায় একটি মামলা হয়েছে ।আমরা যত দ্রুত সম্ভব অপরাধিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনব।কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরগণ শিক্ষার্থীদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













