“মার্জিন বিধিমালা ২০২৫” এর খসড়া অনুমোদন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-১২ ২১:১২:২৭
বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসকৃত “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫” এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার কমিশনের ৯৬৭তম সভায় মার্জিন বিধিমালা অনুমোদনের সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। এলক্ষ্যে মার্জিন রুলস, ১৯৯৯ রহিত করার সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের সভায় মার্জিন ঋণ অর্থায়নকারী হিসেবে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার উভয়ের জন্যই খসড়া প্রযোজ্য হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসাথে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ এর খসড়া শুধুমাত্র ইক্যুইটি সিকিউরিটিতে মার্জিন অর্থায়নের জন্য প্রযোজ্য হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়া বিধিমালা দুটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













