পুঁজিবাজারকে উচ্চ মাত্রায় নিয়ে যেতে হবে: আমীর খসরু
আপডেট: ২০২৫-০৮-১৩ ১৫:০২:২৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি বিদেশি সকল বিনিয়োগকারীরা প্রস্তুত। পুঁজিবাজারকে উচ্চ মাত্রায় নিয়ে যেতে হবে। কারণ এর বাহিরে দীর্ঘ মেয়াদে অর্থায়নের বিকল্প কোনো পথ নেই।
তিনি বলেন, অর্থনীতি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশের সম্ভাবনা এগিয়ে নিতে দেশের প্রত্যেকটি গ্রামে পৌঁছে দিতে হবে। একটি গ্রাম একটি পণ্য।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ উপলক্ষে এক সম্মেলনে একথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, তার দল বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে জনগণের আকাঙ্খা পূরণে প্রয়োজনীয় সবকিছু করা হবে।
তিনি বলেন, নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি-বিদেশি উদ্যোক্তারা এদেশে বিনিয়োগের প্রস্ততি নিচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে ঋণ নির্ভরতা এবং টাকা ছাপানোর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগের দেশে পরিণত করা হবে বলে জানান আমীর খসরু।
অনুষ্ঠানে জাপানের বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













