শেয়ার কারসাজির দায়ে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৪ কোটি টাকা জরিমানা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-১০ ২১:৫৮:৫৬
দুই প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪৪ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিএসইসি।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালের ২৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মোঃ রিয়াজ মাহমুদ সরকারকে ১ কোটি ১৪ লাখ টাকা, আবুল বাশারকে ৪ কোটি ২ লাখ টাকা, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ টাকা, মো. সেলিমকে ১ কোটি ৬৯ লাখ টাকা ও জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ১৩ কোটি ৩৩ লাখ টাকা
সেইসাথে ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে ০৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (পিওনিরিন্স) শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনআরবি ব্যাংকের তৎকালীন সিএফও মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পদগ্রহণ, চাকুরি ও সিকিউরিটিজ লেনদেনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ করা হতে তাঁকে ৫ (পাঁচ) বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
একই সময়ে শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে শেখ ফারুক আহমেদকে ৩০ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













