ফরচুনের শেয়ারে কারসাজি
হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক ও মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-১০ ২২:১৩:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে আবুল খায়ের হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক ও মন্ত্রণালয়ে চিঠি দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
আবুল খায়ের হিরু সমবায় অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার বিরুদ্ধে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিএসইসির গঠিত তদন্ত কমিটি। তাই আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং সরকারি কর্মচারি হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করতে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠাবে বিএসইসি।
একই শেয়ারের লেনদেন কারসাজিতে সংশ্লিষ্টতার থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর জড়িত কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













