দেশে জঙ্গী হামলায় রাবি প্রগতিশীল শিক্ষকদের উদ্বেগ

প্রকাশ: ২০১৭-০৪-০৩ ১৪:৫৩:০৭


রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সাম্প্রতিক সময়ে সিলেট, মৌলভীবাজারসহ দেশব্যাপী জঙ্গী হামলার ঘটনায় গভীর উদ্ধেগ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। রবিবার দুপুরে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. রকীব আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব জঙ্গী আস্তানায় চলমান অভিযানে নিরাপত্তা বাহীনীর সাহসিকতা ও সাফল্যে প্রগতিশীল শিক্ষক সমাজ গর্বিত ও স্বস্তি প্রকাশ করছেন। অভিযানে র‌্যাবের গোয়েন্দা প্রধান শহীদ লে. কর্নেল আজাদ ও পুলিশের দুই কর্মকর্তাসহ সাধারণ নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন তারা। এছাড়াও জঙ্গীবাদ দমনে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতি সমর্থন ও জঙ্গী কর্মকা-ের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বানও জানান প্রগতিশীল শিক্ষক সমাজ।

সানবিডি/ঢাকা/এসএস