নির্বাচনী সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০২-০৩ ০৯:৫৭:২০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় অংশ নিতে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন শফিকুর রহমান।
দলের আমিরের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সকাল থেকে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, আমরা প্রত্যাশা করি সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। দলমত নির্বিশেষে জামায়াতের আমিরের বক্তব্য শুনবার জন্য মানুষ উপস্থিত হবেন। নির্বাচনের আগে জামায়াতের আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।
তিনি কিশোরগঞ্জের ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। কিশোরগঞ্জের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














