তারেক রহমানকে শুভেচ্ছা জানালো ছাত্রদল
আপডেট: ২০২৬-০২-১৬ ১৭:৫০:২৩
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপস্থিত ছিলেন।
নাছির বলেন, আগামীকাল তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আজ তার গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রসমাজের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
দেশের গণতন্ত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














