পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা বিধিমালার খসড়া অনুমোদন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১৭ ২১:৪০:১২
পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা নিশ্চিতে এ সংশ্লিষ্ট বিধিমালার খসড়া অনুমোদন করেছে বিএসইসি।
বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৯৯তম কমিশন সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা প্রদান) বিধিমালা, ২০২৬’ এর খসড়া অনুমোদন করা হয়।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
বিএসইসি জানায়, অনুমোদিত খসড়াটি জনমত যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় ও কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













