বন্ধ কোম্পানির নিম্নমানের শেয়ারে ক্রেতার হিড়িক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২৫ ২১:২৫:৪৪


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেড শ্রেণীভুক্ত ও দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা গেছে। এতে বিক্রেতা সংকটে এসব শেয়ার হল্টেড হয়ে গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে উসমানিয়া গ্লাস, নর্দার্ন জুট, খুলনা প্রিন্টিং, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ও আজিজ পাইপের শেয়ারে বিনিয়োগকারীদের এমন বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি দর বেড়েছে উসমানিয়া গ্রাস শিটের। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। গত ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৩২ টাকা ৩০ পয়সা। বুধবারের লেনদেন শেষে এই শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ ২ দিনের ব্যবধানে শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ।

নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১০৬ টাকা ২০ পয়সা। কোম্পানিটির শেয়ারদর ২২ ফেব্রুয়ারী ছিল ৯১ টাকা ৫০ পয়সা অর্থাৎ বেড়েছে ১৬ শতাংশ।

একই দিনে আরেক কোম্পানি খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদরও বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। গত ২২ ফেব্রুয়ারী শেয়াদর ছিল ১৪ টাকা ৯০ পয়সা। এরই মধ্যে ১১ দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ১৬ টাকা ৬০ পয়সা।

মেঘনা কন্ডেন্সড মিল্কের শেয়ার দর এক দিনে ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। ২২ ফেব্রুয়ারীর পর থেকে ১১ দশমিক ১৫ শতাংশ বেড়ে বুধবারে হয়েছে ২৬ টাকা ৯০ পয়সা।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর এদিন বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। আর ২২ ফেব্রুয়ারীর পর থেকে ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে হয়েছে ২৫ টাকা ৯০ পয়সা।

আর আজিজ পাইপের শেয়ারদর বুধবার বেড়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে ২৪ দশমিক ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ৫৩ টাকা ৯০ পয়সা। গত ২২ ফেব্রুয়ারী যেখানে এই দর ছিল ৪৩ টাকা ৩০ পয়সা।

বিএইচ