নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি দাবি মহিলা জামায়াতের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২৮ ১১:৪৭:১২


বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের পাশবিক নির্যাতনের পরে হত্যা করা হচ্ছে। একটি দেশের মর্যাদা ও সম্মানের প্রতিক সেদেশের নারী ও শিশু সমাজ।

কিছু মানুষ রূপী হায়নার লালসার কষাঘাতে সেই মর্যাদা আজ ভুলুণ্ঠিত। আমরা জাতি হিসেবে আজ লজ্জিত।

এনজে