তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর এপিএসের মায়ের ইন্তেকাল
সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৩-০৭ ১২:১০:১৫
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংরাদিক ফোরামের সিনিয়র সদস্য মহিউদ্দিন আহমেদ সৈকত এর মা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। আজ শনিবার (৭ মার্চ,২৬) সকাল সাড়ে ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)।
সাংবাদিক মহিউদ্দিন আহমেদ সৈকত বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মহিউদ্দিন আহমেদ সৈকত বাবা মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব কর্মরত ছিলেন। বাদ আছর উদ্দমদী পাটওয়ারী বাড়ীতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি দুই ছেলে নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














